লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা
নোয়াখালীর চৌমুহনীতে করোনায় মৃত সহকর্মীর সংস্পর্শ থেকে আসা লাকসামের সেই দুই সহোদরের করোনা শনাক্ত হয়েছে। দুই সহোদরের বাড়ি পৌরশহরের দক্ষিণ লাকসাম। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন দুই জন শনাক্ত হওয়ায় লাকসামে করোনায় সর্বমোট আক্রান্তের সংখ্যা চার জনে দাঁড়াল।