ভোলায় করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার ২ দিন পর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। তবে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী। তিনি আরও জানান, নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
চিকিৎসকরা অবশ্য বলেছেন, ওই বৃদ্ধের ডায়াবেটিকস ও শ্বাসকষ্ট ছিলো। শনিবার হঠাৎ করেই শ্বাসকষ্টে হয়ে তার মৃত্যু হয়। তবে দুইদিন আগে তার নমুনা পাঠানো হলেও রিপোর্ট এখনো আসেনি।
আরও পড়ুন: ইন্দুরকানীতে দিনের বেলা প্রকাশ্যে কুপিয়ে হত্যা
এদিকে জেলায় করোন সন্দেহে নতুন তিনজনসহ ২৪ দিনে ২৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে শনিবার আরও ৩টি রিপোর্টসহ ২২৬টি রিপোর্ট নেগেটিভ এসছে। বাকি রিপোর্ট অপেক্ষমান। জেলায় করোনা শনাক্ত হয়েছে দুইজনের। এছাড়াও জেলায় সর্বমোট ১১৯৭ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ৫০৮ জন।
ইত্তেফাক/এসি