নান্দাইলে বিদ্যুত্স্পৃষ্টে যুবক নিহত

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইল উপজেলার খারুয়া ইউপির বিরাশি গ্রামে খাদেমুল ইসলাম নামের এক যুবক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। শনিবার দুপুরে খাদেমুল নিজঘরে বিদ্যুতের লাইনে কাজ করার সময় গুরুতর আহত হন। তাকে দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।