ফুলবাড়ীয়ায় বাবাকে কুপিয়ে হত্যা ছেলে আটক

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ফুলবাড়ীয়ার আছিম পাটুলী ইউনিয়নের খামখেয়ালী বাজার সংলগ্ন মুন্সিবাড়ীর আব্দুল খালেককে (৬৫) তার ছেলে লিটন মোল্লা কুপিয়ে হত্যা করেছে। পুলিশ লিটন মোল্লাকে আটক করেছে। শুক্রবার সেহরি খাওয়ার পর এ হত্যাকাণ্ড ঘটে।

এলাকাবাসী জানায়, বাবাকে হত্যার জন্য কয়েক দিন ধরে লিটন হুমকি দিচ্ছিল। ভয়ে আব্দুল খালেক বাড়িতে না এসে অন্যের বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে সেহরি খেয়ে নিজঘরে ঘুমিয়ে পড়েন আব্দুল খালেক। ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করে লিটন মোল্লা পালিয়ে যায়।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানান, বাবাকে হত্যার ঘটনায় লিটন মোল্লাকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।