গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলায় গৌরীপুরে দুই জন ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেঁজুটি ধর। এসময় ঐ ইউনিয়নের গাজীপুর মোড়ে বৃহত্ মত্স্য আড়তের মাছ বিক্রেতাদের সামাজিক দূরত্ব মেনে মাছ বিক্রির জন্য মত্স্য আড়তকে দুই শিফট এবং আড়তের অর্ধেক ব্যবসায়ীকে পার্শ্ববর্তী উন্মুক্তস্থানে বসে মাছ বিক্রির জন্য নির্দেশনা দেওয়া হয়।