চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে বিআইটিআইডিতে গত শুক্রবার নমুনা পরীক্ষায় আক্রান্ত ব্যক্তি একজন পুলিশ কর্মকর্তা।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিক বলেন, তিনি সিএমপির উত্তর বিভাগের সহকারী শহর উপ-পরিদর্শক। দামপাড়া পুলিশ লাইনস ব্যারাকে থাকতেন তিনি। তিনিসহ চট্টগ্রামের পুলিশের মোট ছয় জন সদস্য করোনায় আক্রান্ত হলেন।