কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
কালীগঞ্জে প্রথম এক জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার সকালে সিভিল সার্জন ডা. সেলিনা বেগম খবরটি নিশ্চিত করেছেন। আক্রান্তের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে দুই জন করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামে এক জন পুরুষ রয়েছে।