অবাক!

এই সময়ের ছড়া 

আলম তালুকদার

 

‘পৃথিবীর গান আকাশ কি মনে রাখে?’

রাখে না বলেই দেখছি অবাক আজ

ঘরে বসেই কাটায় সময়

নাই যে হাতে কাজ!

 

আশঙ্কাতে মরার আগেই

নিজকে করে ভাঁজ

আপন হলেও মরণকালে

গুটিয়ে রাখে হাত

এত আলো! সামনে দেখে

গভীর কালো রাত!

 

এই পৃথিবী বাঁচার জন্য

ছাড়ছে গরম শ্বাস

তাতেই দেখি মানব জাতির

করুণ সর্বনাশ!

 

বন্ধ এখন চলাফেরা

বন্ধ বিমান বাস

আকাশ বাতাস দখল করে

নিজের গলায় ফাঁস।

 

মানুষ এখন থাকবে কি না

সেটাই ইতিহাস

বিশ্ববাসী আমরা শুধুই

নিয়ম-নীতির দাস?