মাহমুদা খানম
রত্নগর্ভা পুরস্কারপ্রাপ্ত ও ঢাকা শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. খালিদ মাহমুদের মা মাহমুদা খানম (৭৫) গত বৃহস্পতিবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। শুক্রবার সকালে ঝালকাঠির সদর উপজেলার নৈকাঠি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ফিরোজ প্রধান
নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গোমনাতি কলেজের সহকারী অধ্যাপক মোস্তফা ফিরোজ প্রধান আর নেই। শনিবার সকালে তার বুকে ব্যথা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। এরপর সেখানে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। বাদ আছর পরিবারের সদস্য ও স্বল্পসংখ্যক লোকের উপস্থিতিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে সমবেদনা জানান ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আলমেদ, পৌরসভার মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, বিএনপির সভাপতি রিয়াজুল ইসলাম কালু।
আজিজুল হক মোল্লা
আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও গোপালদী বাজার বণিক সমিতির সাবেক সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ আজিজুল হক মোল্লা (৭৭) শনিবার ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে ও চার ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।