বগুড়ায় আরও ২ জনের করোনা শনাক্ত

বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন করে আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বগুড়া জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৬ জনে। শনিবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে দুইজন পুরুষ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ইন্দুরকানী‌তে দিনের বেলা প্রকাশ্যে কু‌পি‌য়ে হত্যা

শনিবার যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে একজন বগুড়া শহরের চেলোপাড়ার এবং অন্যজন শহরের চক ফরিদ এলাকার বাসিন্দা। চেলোপাড়ার ওই বাসিন্দা বগুড়া শহরেই কাজ করেন এবং অন্যজন ঢাকায় মুরগীর ব্যবসা করেন।

ইত্তেফাক/এসি