ফিফার অনুদান পাবে বাফুফে

স্পোর্টস রিপোর্টার

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ফিফার ফুটবল দেশগুলোর জন্য অনুদানের ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়য়ান্নী ইনফান্তিনো। ২১১ সদস্য দেশের জন্য দেড়শ মিলিয়ন ডলার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশও অর্থ পাবে বলে জানা গেছে। ফিফা জানিয়েছে প্রত্যেক দেশ ৫ লাখ ডলার পাবে। ইনফান্তিনো জানিয়েছেন করোনা ভাইরাসের কারণে ফুটবল দুনিয়াটাই বদলে গেছে। ফিফার দায়িত্ব থেকেই তার সদস্য দেশগুলোকে সাহায্য করা হচ্ছে।