এ.এফ.এম নজমুল হুদা
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ.এফ.এম নজমুল হুদার তৃতীয় মৃত্যুবার্ষকী আজ। এ উপলক্ষে তার পরিবার গ্রামের বাড়ি উপজেলার চুড়ালী গ্রামে কবর জিয়ারত, কোরআনখানি, বিশেষ মোনাজাত ও দুস্থদের জন্য ভোজের আয়োজন করেছে। এ ছাড়া ময়মনসিংহ উত্তর জেলা যুবদল, ছাত্রদল ও উপজেলা বিএনপি পৃথকভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।