নারী ও কন্যাশিশুর প্রতি সহিংতায় মহিলা পরিষদের উদ্বেগ

ইত্তেফাক রিপোর্ট

দেশের এই সংকটময় পরিস্থিতিতেও সারাদেশে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংতায় বাংলাদেশ মহিলা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলাকেটে হত্যা এবং মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের বেগুনটিউরি গ্রামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু এক লিখিত বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান। নেতৃবৃন্দ ঘটনার সঙ্গে জড়িতদের  দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।