বাল্যবিবাহ ভন্ডুল কাজির জরিমানা, বরের জেল

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

বিশ্বব্যাপী মানুষ যখন প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে জীবনপণ লড়াই করছে, তখন গাজীপুরের কাপাসিয়ায় বাল্যবিবাহের আয়োজন করা হলেও ইউএনওর হস্তক্ষেপে অবশেষে তা ভন্ডুল হয়। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট কাজিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং পাত্রকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মৃত নুরুল ইসলাম কাইয়ার ছেলে কলেজছাত্র আলিম ফাইম কাইয়ার (২১) সঙ্গে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়।