করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় শরীয়তপুরের নড়িয়া ও সখিপুর উপজেলায় চিকিত্সাসেবা দেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীমের উদ্যোগে চালু হয়েছে ‘ভ্রাম্যমাণ চিকিত্সক ব্রিগেড’। এই উদ্যোগের ফলে বাড়ি বাড়ি গিয়ে চিকিত্সাসেবা পৌঁছে দিচ্ছেন ডাক্তাররা। একটি গাড়িতে দুজন চিকিত্সক, দুজন নার্স ও দুজন স্বাস্থ্যকর্মী নিয়ে তৈরি করা হয়েছে এই ব্রিগেড। ব্রিগেডে রাখা হয়েছে প্রয়োজনীয় ওষুধ ও নগদ টাকা। ওষুধ না থাকলে দেওয়া হচ্ছে ওষুধ কেনার জন্য নগদ টাকা।
জানা গেছে, ৯ এপ্রিল পর্যন্ত প্রায় ৬৫০ জন সেবা পেয়েছেন। নির্দিষ্ট নম্বরে ফোন করলে ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যেই ডাক্তার নার্সসহ একটি গাড়ি রোগীর বাড়িতে উপস্থিত হয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্যবস্থাপত্র ও ওষুধ দিয়ে দেয়। এ ব্যাপারে সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম বলেন, যতদিন করোনার প্রাদুর্ভাব থাকবে, ততদিন এ সেবা চলবে।
এদিকে গত ২১ এপ্রিল নড়িয়া ও সখিপুরে ইমাম, মুয়াজ্জিন ও অসচ্ছল আলেমদের মাঝে ১০০০ প্যাকেট ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। এর আগে আওয়ামী লীগ ও বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৪র্থ ধাপে মোট ৩০ হাজার পরিবারের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করেন এনামুল হক শামীম