আলোকিত বাংলাদেশ ও জিটিভির সাংবাদিকদের চাকরিচ্যুতির নোটিশ প্রত্যাহারের দাবি ডিইউজের

করোনা দুর্যোগের মধ্যেই আলোকিত বাংলাদেশ ও গাজী টিভির (জিটিভি) সাংবাদিকসহ গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুতির নোটিশ প্রদানের ঘটনায় তীব্র উদ্বেগ ও উত্কণ্ঠা প্রকাশ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। নেতৃবৃন্দ বলেন, করোনা দুর্যোগের এই সংকটকালে জনসাধারণের কাছে সঠিক তথ্যসেবা পৌঁছানোর সম্মুখসারির যোদ্ধাদের চাকরি নিয়ে টালবাহানা কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন দুর্যোগকালে কাউকে ছাঁটাই না করার জন্য প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা থাকার পরেও তা লঙ্ঘন করে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের একের পর এক চাকরিচ্যুতির  ঘটনা সাংবাদিক সমাজে উদ্বেগের মাত্রা বাড়িয়ে দিয়েছে।