ঝিনাইদহে করোনা উপসর্গে প্রতিবন্ধি কিশোরের মৃত্যু

ঝিনাইদহ সদর হাসপাতালে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে শিপন নামে ১৪ বছর বয়সের এক কিশোর মারা গেছে। সে শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রামের আব্দুল গফুরের ছেলে। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। 

আরও পড়ুন: করোনা সঙ্গে লড়ে বাড়ি ফিরলেন পুলিশ কনস্টেবল

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আইয়ুব আলি জানান, কয়েক দিন আগে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত ওই প্রতিবন্ধি কিশোর হাসপাতালে ভর্তি হয়। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।  করোনা সন্দেহে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।  বিশেষ ব্যবস্থায় তার লাশ দাফন করা হয়েছে।

ইত্তেফাক/এসি