চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর রশিদের ঘোনা এলাকার একটি বাড়ির উঠানের গাছ থেকে ৫ ফুট লম্বা একটি অজগর সাপ ধরেছে কৃষক মো. ইউসুফ। বিষয়টি আধুনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ফরিদ নিশ্চিত করেছেন। শনিবার রাতে ওই কৃষক কৌশলে গাছ থেকে সাপটি ধরে ফেলেন। পরে রবিবার সকালে স্থানীয় বনবিভাগের কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়।
জানা যায়, উপজেলার রশিদারঘোনার কৃষক ইউসুফ আলীর বাড়ির উঠানের শেওড়া গাছের সাথে একটি অজগর সাপ দেখতে পান। পরে কৌশলে তিনি ধরে ফেলেন। এ খবর এলাকায় জানাজানি হলে সাপটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় করে। অজগরটির ওজন প্রায় ৪ কেজি বলে জানা গেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ঝালমুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যুর পর হরিলুট
এ ব্যাপারে চুনতি অভয়ারণ্যের বিট কর্মকর্তা এ,টি,এম গোলাম কিবরিয়া জানান, সাপটি উদ্ধার করে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।
ইত্তেফাক/এসি