বরিশালে টিসিবি ডিলারসহ ১৫ প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায়

বরিশাল অফিস

বরিশালে রমজানকে কেন্দ্র করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি, সরকারি স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এই মুহূর্তে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং পণ্য বিক্রিতে অনিয়মের দায়ে টিসিবি ডিলারসহ ১৫টি প্রতিষ্ঠান থেকে ৯৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান, শরীফ মো. হেলাল উদ্দিন এবং নিরূপম মজুমদারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অপর দিকে বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিযান পরিচালিত হয়।