মহেশপুরে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে রবিবার দুপুরে বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার নাটিমা গ্রামের আক্তারুল ইসলামের ছেলে ইমন হোসেন এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল। সে মাঠে ফসলে কীটনাশক স্প্রে করছিল। হঠাত্ বজ্রপাতে তার মৃত্যু হয়।