হাতিয়ায় ওমান ফেরত ১১ জন কোয়ারেন্টাইনে

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

ওমান থেকে ঢাকায় নেমে শনিবার ১১ জন প্রবাসী বয়ারচর ঘাটে এসে নদী পার হয় হাতিয়ায় আসার জন্য। খবর পেয়ে পুলিশ ঘাটে এসে তাদেরকে বয়ারচর মাইন উদ্দিন বাজার আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। পরে উপজেলা প্রশাসন তাদেরকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত দিয়ে ঐ আশ্রয়কেন্দ্রে রাখার ব্যবস্থা করে।