গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুরে ১২ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম সিভিল। শনিবার উপজেলার ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ারচর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
খবরের সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন বলেন, বসতঘরের ধরনার সঙ্গে রশিতে ঝুলে সিভিল আত্মহত্যা করেছে। তবে কেন বা কি কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের ব্যবস্থা করেছেন বলে জানান ইউপি সদস্য গিয়াস উদ্দিন। গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে, এটা হত্যা না কি আত্মহত্যা।