ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা :পলক

সিংড়া (নাটোর) সংবাদদাতা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনা ভাইরাস দুর্যোগে অসহায় মানুষদের পাশে আছে সরকার। সরকার চায় সুষম বণ্টন, তাহলে খাদ্য ঘাটতি হবে না। কেউ না খেয়ে থাকবে না। তিনি আরো বলেন, সিংড়ায় ডিজিটাল কার্ডের মাধ্যমে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। কোনো অনিয়ম হবে না। সিংড়া পৌরসভা ও ১২টি ইউনিয়নে ডিজিটালের মাধ্যমে মানবিক সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতিমন্ত্রী রবিবার সুকাশ ইউনিয়ন ও ডাহিয়া ইউনিয়নের ১১২০ জন অসহায়, কর্মহীন পরিবারকে সহায়তা প্রদানকালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, ডাহিয়া ইউপি চেয়ারম্যান এম আবুল কালাম, সুকাশ ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক হালিম মো. হাসমত, সহ-সভাপতি ফরিদুল ইসলাম, ডাহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জুলহাস কায়েমসহ স্থানীয় ইউপি সদস্য ও নেতৃবৃন্দ।