মিসরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ জঙ্গি নিহত

পর্যটকদের বাসে বোমা হামলার পর শনিবার মিসরের নিরাপত্তা বাহিনী উত্তর সিনাই এবং গিজায় তিনটি পৃথক অভিযানে অন্তত ৪০ জন সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে। শুক্রবার গিজায় পর্যটকবাহী একটি বাসে বোমা হামলায় ভিয়েতনামের তিন পর্যটক নিহত হন। খবর রয়টার্সের

নিহতরা পর্যটকদের ওপর হামলায় জড়িত ছিল কিনা তা নিশ্চিত করেনি নািপত্তা বাহিনী। তারা বলেছে জঙ্গিরা মিসরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং পর্যটনের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল। নিরাপত্তা বাহিনী বলেছে, বন্দুকযুদ্ধে জঙ্গিরা নিহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রনালয় অস্ত্রের পাশে থাকা লাশের ছবি প্রকাশ করেছে। নিহত পর্যটকদের মধ্যে তিনজন ভিয়েতনামি ও অন্যজন মিসরীয় গাইড। বিস্ফোরণে আরো অন্তত ১২জন আহত হয়েছে। শুক্রবার ভিয়েতনামের ১৪ পর্যটক বাস নিয়ে পিরামিডের কাছে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য যাচ্ছিলেন। গিজার মারিয়ুতিয়া সড়ক অতিক্রমের সময় তাদের বাসটি দেয়ালের পাশে লুকানো একটি বোমায় বিধ্বস্ত হলে হতাহতের ঘটনা ঘটে।