বাদামতলীতে পচা খেজুর

রমজান উপলক্ষ্যে পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত ও বিক্রির অভিযোগে রাজধানীর বাদামতলীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার দুপুরে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। সারওয়ার আলম জানান, রমজান মাসে বিপুল পরিমাণ খেজুরের চাহিদা তৈরি হয়। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা পচা ও মানহীন খেজুর মজুত ও বিক্রির সুযোগ নেয়। বাজারে খেজুরসহ অন্যান্য ফলের মান নিশ্চিত করতে বাদামতলী ফলের আড়তে অভিযান চালানো হচ্ছে।