হরিণাকুণ্ডে প্রথম করোনা রোগী শনাক্ত

ঝিনাইদহের হরিণাকুণ্ডে এই প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। এক যুবকের (২০) শরীরে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামিনুর রশিদ। 

তিনি জানান, এই প্রথম উপজেলাতে করোনা পজিটিভ রোগীর তথ্য পাওয়া গেল। গত ২৩ এপ্রিল স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সোমবার সকালে তার কোভিড-১৯ ভাইরাসের পজিটিভ রিপোর্ট পাওয়া যায় বলে তিনি জানান। 

স্থানীয়রা জানান, আক্রান্ত যুবক গাজীপুরে গার্মেন্টেসে শ্রমিকের কাজ করতেন। গত ২২ এপ্রিল তিনি বাড়িতে আসেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। 

আরো পড়ুন: 'কেউ আমার জন্য ভাবে না' বলে মন্ত্রণালয়ের সামনে থাই নারীর বিষপান

উপজেলা নির্বাহী অফিসার  সৈয়দা নাফিস সুলতানা জানান, হরিণাকুণ্ডে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। ওই যুবক গাজীপুরে গার্মেন্টস শ্রমিকের কাজ করতো বলে জানা গেছে। তার বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

ইত্তেফাক/এএএম