ক্যাপশন নিউজ

ইন্দুরকানী (পিরোজপুর) :গতকাল বিকেলে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়ন দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে নোবেল করোনা ভাইরাস  (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবিলায় পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় কর্মহীন, শ্রমজীবী ও দুস্থ অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাঁ থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মদ আল মুজাহীদ, ওসি মো. হাবিবুর রহমান, পত্তাশী ইউপি চেয়ারম্যান হাওলাদার মোয়াজ্জেম হোসেন, জাতীয় পার্টি-জেপির ইন্দুরকানী উপজেলা সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদার এবং ছাত্রসমাজের উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ার, শ্রমিক পার্টি (জেপি) মো. বাশার। বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বালিপাড়া ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন বয়াতী, কাউখালী উপজেলা জেপি নেতা মো. হুমায়উন আহম্মেদ রাজু তালুকদার (মধ্যে)। বালিপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেপির উপজেলা সাধারণ সম্পাদক মো. শাহিন হাওলাদার, সহসভাপতি মো. সহিদুল ইসলাম দোদুল, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ইউপি সদস্য মো. মিজানুর রহমান, মো. আবুল হোসেন, জেপির ইউনিয়ন সভাপতি মো. কবির হোসেন গাজী, দুস্থ নেত্রী আমেনা বেগম (ডানে)। এসব স্থানে অন্যান্যের মধ্যে বিতরণকাজে সহায়তা করেন দুস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার আলী, ভাণ্ডারিয়া উপজেলা যুবসংহতি নেতা সুজন তালুকদারসহ স্ব স্ব স্থানীয় জেপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ                                —ইত্তেফাক