রামেক হাসপাতাল থেকে ফেরা বৃদ্ধের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর মোহনপুরে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার জাহানাবাদ ইউনিয়নের নওনগর গ্রামে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কাশি ও বুকের ব্যথায় ভুগছিলেন। গত ১৯ এপ্রিল সন্ধ্যায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এক্স-রে ও ইসিজি করার পর শারীরিক অবস্থা ভালো জানিয়ে তাকে ২১ এপ্রিল দুপুরে ছুটি দেওয়া হয়। এরপর জ্বর ও শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থা খারাপ হলে ২৫ এপ্রিল তাকে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করে বাড়ি পাঠিয়ে দেন। ২৬ এপ্রিল রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার ফলাফল করোনা পজেটিভ আসে।

মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল কবির বলেন, চিকিত্সকের নির্দেশনা অনুয়ায়ী করোনায় আক্রান্ত ঐ রোগীকে বাড়িতে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো আছে। স্থানীয় প্রশাসন আক্রান্তসহ আশপাশের বাড়ি লকডাউন করেছে।