স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে বিদ্যুত্স্পৃষ্টে শেখ উজ্জল মিয়া (২৩) নামে এক ডকইয়ার্ড শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার বরছাকাঠি এলাকায় মিলনের ডকইয়ার্ডে ঐ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে ডকইয়ার্ডে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।