আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত দুই রোগী ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা তাদের ভর্তি করান। এ সময় তিনি জানান, আড়াইহাজারে এই পর্যন্ত মোট আক্রান্ত হয়েছিল ১৩ জন। এদের মধ্যে দুই জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ১১ জনের মধ্যে দুই জন আড়াইহাজার হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যরা তাদের নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।