স্টাফ রিপোর্টার, রংপুর
মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অপরাধে মহানগরীর ধাপ এলাকার মেসার্স যোকো নামের প্রতিষ্ঠানের এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানাসহ মামলা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন-বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের অধীনে পরিচালিত এক অভিযানে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঐ প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী জব্দ করা হয়। এসময় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, বিএসটিআই-এর ফিল্ড অফিসার ইবাদত মানিক, মেসবাহ-উল হাসান, অফিসার লুত্ফর রহমান ও পরিদর্শক মিঠুন কবিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।