যুবলীগ কর্মী খুন হয়েছেন। গতকাল রাতে চট্টগ্রামের পটিয়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবলীগ কর্মীর নাম দ্বীন মোহাম্মদ (৩৫)। তার বাড়ি কুসুমপুরা ইউনিয়নের গুরনখাইন এলাকায়। বিএনপি কর্মীদের হামলায় সরকার সমর্থক ওই যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। দ্বীন মোহাম্মদকে মৃত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।
পটিয়া থানার ওসি নিয়ামত উল্লাহ জানান, গুরনখাইন এলাকায় রাত ১০টার দিকে বিএনপি প্রার্থীর সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে যুবলীগ কর্মী দ্বীন মোহাম্মদকে হত্যা করে। ইটের আঘাতে তাকে হত্যা করা হয়।
চট্টগ্রাম- ১২ (পটিয়া) আসনে বিএনপির প্রার্থী ব্যবসায়ী এনামুল হক এনাম। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরী।