বরগুনা থেকে জেএমবির দুই সদস্য গ্রেফতার

বরিশাল র্যাব-৮-এর সদস্যরা বরগুনায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দাওয়াতি শাখার দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে বরগুনা সদরের কদমতলী এলাকার সিদ্দিকুর রহমানের পুত্র আবদুর রহমান (৪৪) এবং একই উপজেলার নূর মোহাম্মদ হাওলাদারের পুত্র আলমগীর (৪৩)। সোমবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ জানায়, রবিবার বিকালে আটক দুই জনের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রপন্থি বই ও লিফলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ঐ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।