আদমদীঘিতে ঢিলেঢালা লকডাউন

বগুড়ার আদমদীঘিতে প্রশাসনের দেওয়া লকডাউন চলছে ঢিলেঢালেভাবে। দুপুরবেলা ছাড়া উপজেলার সর্বত্র লোক সমাগম ঘটছে। গত বৃহস্পতিবার উপজেলার সাঁওইল গ্রামে এক পুলিশ সদস্যের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তাঁর বাড়ির অন্য সদস্যদেরও আইসোলেশনে নেওয়ার পর ঐ দিনই প্রশাসন সারা উপজেলায় লকডাউন ঘোষণা করে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তত্পরতা না থাকায় লকডাউন কেউ মানছে না। হাটবাজারে চায়ের দোকানে মানুষের আড্ডা চলছেই। সময়সূচি না মেনে প্রায় সবধরনের দোকান খোলা থাকছে। অভ্যন্তরীণ রাস্তায় বাস ছাড়া সব গাড়িই চলাচল করছে। এ অবস্থায়, উপজেলায় করোনার বিস্তার রোধের ব্যবস্থা নিয়ে সচেতন মানুষ উদ্বিগ্ন। দ্রুত এ ব্যবস্থার উন্নতির জন্য সংশ্লিষ্ট সবার দৃষ্টি আর্কষণ করছি।

সাকলাইন লেনিন

আদমদীঘি, বগুড়া