জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, একটি পরিবর্তনের জন্য সময় এসেছে। কারণ জনগণ পরিবর্তন চাইছে। যেটা ঐক্যফ্রন্টও চায়। কাতারভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেছেন তিনি। গতকাল শনিবার সাক্ষাত্কারভিত্তিক প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধী জোট তাদের নেতা-কর্মীদের গ্রেফতারের অভিযোগ তুলেছে সরকারের বিরুদ্ধে। জাতীয় ঐক্যফ্রন্ট নেতা কামাল হোসেন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
তিনি বলেন, বিচারক, নির্বাচন কমিশনারদের মতো সাংবিধানিক পদে থাকা মানুষদের মনে রাখা উচিত যে, তাদের গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব রয়েছে। এক্ষেত্রে পক্ষপাতহীনতা ও স্বচ্ছতা জরুরি।