বার্ধক্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। গতকাল সোমবার তাকে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্র জানায়, অধ্যাপক আনিসুজ্জামানের হার্টে কিছু সমস্যা রয়েছে। সেইসঙ্গে বার্ধক্যজনিত নানা জটিলতা তৈরি হয়েছে। এ কারণে তাকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত। এর আগে, এপ্রিলের প্রথম সপ্তাহে একই ধরনের সমস্যার কারণে অধ্যাপক আনিসুজ্জামানকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।