গুরুতর অসুস্থ রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রবিবার থেকে হঠাত্ করেই তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হচ্ছে। বর্তমানে তিনি বাসায় চিকিত্সকের তত্ত্বাবধানে চিকিত্সা নিচ্ছেন। বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রিজভীর চিকিত্সার তত্ত্বাবধানে আছেন। রুহুল কবির রিজভী সুস্থতা লাভের জন্য সকলের দোয়া কামনা করেছেন।

প্রসঙ্গত, ১৯৮৪ সালে এরশাদবিরোধী আন্দোলনে রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হলে সাব-একিউট ইনটেস্টাইনাল অবসট্টাকসন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। এ রোগের জন্য পূর্বে তিনি আমেরিকায় অপারেশন করেছিলেন। মাঝে মাঝে তিনি সমস্যায় ভোগেন।