চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে উৎপত্তি হয় প্রাণঘাতী করোনা ভাইরাসের। ভাইরাসটিতে আক্রান্তদের সেবা দিতে উহানে অস্থায়ীভাবে স্থাপন করা হয় অসংখ্য হাসপাতাল। এবার দেশটির করোনা রোগী নিয়ন্ত্রণে আসার পর এবার বন্ধ হচ্ছে হাসপাতালগুলো।
দেশটির কতৃপক্ষ বলছে, উহানে আর কোনো করোনা রোগী না থাকায় এখানকার অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করা হচ্ছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং জানান, উহানের শেষ গুরুতর অসুস্থ কোভিড-১৯ রোগীটিও হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গত শুক্রবার। এ মুহূর্তে উহানের হাসপাতালগুলোতে আর কোনো কোভিড-১৯ রোগী নেই। এমনকি শহরটিতে নতুন শনাক্ত আর কোনো রোগী নেই।
আরও পড়ুন: ইরানে ২৪ ঘণ্টায় ৯৬ জনের মৃত্যু
ডিসেম্বরে শুরু হওয়া করোনা ভাইরাস মহামারিতে চীনে শনাক্ত রোগীর সংখ্যা মোট ৮২ হাজার ৮১৬। তাদের মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৩২ জন। মোট শনাক্ত রোগীদের ৫৬ শতাংশ বা ৪৬ হাজার ৪৫২ জন উহানের। বিবিসি।
ইত্তেফাক/আরআই