করোনায় কর্মচারীর মৃত্যুতে জবি পরিবারের শোক

করোনায় আক্রান্ত হয়ে এক কর্মচারী মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান ও ট্রেজারার ড. কামালুদ্দিন আহমেদ-এর পক্ষে বিবৃতি দেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর।

বিবৃতিতে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য এবং সহকর্মী ড্রাইভার ২৭ এপ্রিল রাত ১০টার দিকে মুগদা জেনারেল হাসপাতালে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ড্রাইভার ছিলেন। বয়স হয়েছিল ৫০ বছর। তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত। তার পরিবারের যে কোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন পাশে থাকবে।

আরও পড়ুন: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী করোনায় আক্রান্ত

এদিকে কর্মচারীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, সাংস্কৃতিক কেন্দ্র, ডিবেটিং সোসাইটি, রোভার স্কাউট, কর্মচারী সমিতি ও সাধারণ ছাত্র অধিকার পরিষদ শোক জানিয়েছে।

ইত্তেফাক/কেকে