প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয়

গণিত

হিমন এডওয়ার্ড গমেজ,সিনিয়র শিক্ষক সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ

 

 

 

১.নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল ও ভাজক নির্ণয়ের সূত্র দুটি লেখ।

উত্তর : ভাগফল = ভাজ্য╕ ভাজক

ভাজক = ভাজ্য ╕ ভাগফল

২.নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তর :ভাজ্য = ভাজক┤ ভাগফল।

৩. নিঃশেষে বিভাজ্য না হলে, ভাজক ও ভাগফল নির্ণয়ের সূত্র দুটি লেখ।

উত্তর :ভাজক = (ভাজ্য — ভাগশেষ) ╕ ভাগফল।

ভাগফল = (ভাজ্য — ভাগশেষ)╕ ভাজক।

৪.নিঃশেষে বিভাজ্য না হলে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ।

উত্তর : ভাজ্য = ভাজক┤ ভাগফল + ভাগশেষ।

৫.ভাজ্য কাকে বলে?

উত্তর : যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয়।

৬.ভাজক কাকে বলে?

উত্তর : যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলা হয়।

৭.ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক লেখ।

উত্তর : ভাগশেষ < ভাজক।

৮.কোনো সংখ্যাকে ১০০ দ্বারা ভাগ করলে, ভাগফল কী হবে?

উত্তর : ভাজ্যের ডানদিক থেকে দুইটি অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলো হবে ভাগফল।

৯.ভাজ্য ১২১ ও ভাজক ১১ হলে ভাগফল কত?

উত্তর : ১১।

১০. ৪২৫৭৮ কে ১০০ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়?

উত্তর : ৭৮।

১১.কোন সংখ্যা দ্বারা ৯৬ কে ভাগ করলে ভাগফল ১২ হবে?

উত্তর : ৮ দ্বারা ভাগ করলে ভাগফল ১২ হবে।

১২.কোন সংখ্যাকে ১৩ দ্বারা ভাগ করলে ভাগফল ১৩ হবে?

উত্তর : ১৬৯ কে ১৩ দ্বারা ভাগ করলে ভাগফল ১৩ হবে।

১৩.ভাজক ২৪, ভাগফল ১৮ এবং ভাগশেষ ৮ হলে ভাজ্য কত?

উত্তর : ভাজ্য ৪৪০।

১৪. ৮৫২ কে ২৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় ১২। ভাগফল কত?

উত্তর : ভাগফল হবে ৩০।

১৫.কোনো ভাগ অঙ্কে ভাজ্য ৮২০, ভাজক ২৩ ও ভাগশেষ ১৫ হলে ভাগফল কত?

উত্তর : ভাগফল ৩৫।

১৬.পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?

উত্তর : ভাগফল হবে ১০০০।

১৭. ২৭ কে শূন্য (০) দ্বারা ভাগ করলে কত হবে?

উত্তর : ২৭ কে শূন্য (০) দ্বারা ভাগ করা যাবে না।

১৮.নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লিখ।

উত্তর : ভাজক = ভাজ্য ╕ভাগফল