বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার দুপুরে এক যুবক (২৭) বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছেন। বর্তমানে আইসোলেশন ইউনিটে তিনিই একমাত্র সন্দেহভাজন রোগী। এর আগে যারা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসার পর তারা বাড়ি ফিরে গেছেন। মোহাম্মদ আলী হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সেখানে বর্তমানে করোনা পজিটিভ ছয়জন রোগী চিকিৎসাধীন।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানিয়েছেন, শহরের সূত্রাপুর এলাকার আজাদ পাম্প এলাকার বাসিন্দা ওই ব্যক্তি শ্বাস কষ্ট নিয়ে মঙ্গলবার দুপুরে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে তাকে করোনা আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: দ্রুত ৩৯তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগ, ক্যাডার পাচ্ছেন সবাই
তিনি বলেন, ওই রোগীকে ২টা ১০ মিনিটে রিসিভ করেছি। নমুনা সংগ্রহ করে শজিমেকের পিসিআর ল্যাবে পাঠাবো।
ইত্তেফাক/এসি