একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের কোটালীপাড়ায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৮টায় উপজেলার ৭৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়।
উপজেলার কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও লায়ন্স ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল ডিরেক্টর কাজী আকরাম উদ্দিন আহমদ। এ সময় উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার তার সাথে ছিলেন।
আরো পড়ুন: নোয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই, ভোট স্থগিত
কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, সমৃদ্ধশীল দেশ গঠনে আমাদের সকলের দেশের আইন-কানুন মেনে চলা উচিৎ। আমরা যদি সকলে দেশের আইন-কানুন সঠিক ভাবে মেনে চলি তাহলে দেশে কোন বিশৃঙ্খলার সৃষ্টি হবে না। সারাদেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। আশাকরি এই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে।
ইত্তেফাক/মোস্তাফিজ