থমকে গেছে রায়গঞ্জের তাঁত পল্লি

করোনা ভাইরাসের কারণে সিরাজগঞ্জের রায়গঞ্জের তাঁত কারখানাগুলো বন্ধ, থমকে গেছে তাঁত পল্লি। প্রতি বছর বাংলা নববর্ষ ও দুই ঈদকে সামনে রেখে শুরু হয় তাঁতপণ্য উত্পাদনের মৌসুম। কিন্তু তাঁত কারখানাগুলো বন্ধ থাকায় লোকসান গুণতে হবে তাঁত মালিকদের। এদিকে সংশ্লিষ্ট শ্রমিকদের অনেকের দিন কাটছে অর্ধাহারে-অনাহারে। এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য ব্যাংকঋণের সুদ মওকুফসহ প্রণোদনা দেওয়া জরুরি। তাঁতশিল্পগুলো বন্ধ থাকায় মালিক-শ্রমিক উভয়েই ক্ষতির সম্মুখীন। এ অবস্থায় তাঁতশিল্পগুলোকে প্রণোদনা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাই।

মো. মোকাদ্দেস হোসাইন সোহান

গ্রামপাঙ্গাসী (চাঁদপাড়া), বোয়ালিয়ারচর,

রায়গঞ্জ, সিরাজগঞ্জ