রাস্তার মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি

ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলাধীন অরুয়াইল বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে কেনাকাটা করতে। বাজারটির প্রধান প্রধান রাস্তার মাঝখানে পল্লী বিদ্যুতের বেশ কয়েকটি খুঁটি রয়েছে। এই খুঁটিগুলোর জন্য রোগী বহনকারী সিএনজি, মালমাল বহনকারী ঠেলাগাড়ি বাজারে ঢুকতে পারে না। ফলে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায়ই মোটরসাইকেলের সঙ্গে খুঁটির ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটছে। খুঁটিগুলো নানাবিধ সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায়, পল্লী বিদ্যুতের খুঁটিগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এম মনসুর আলী

সরাইল, অরুয়াইল, ব্রাহ্মণবাড়ীয়া