বাংলাদেশে প্রায় ২০ শতাংশ লোক দরিদ্র। তার মধ্যে প্রায় ৩০ লাখ লোক বস্তিতে এবং প্রায় এক লাখ মানুষ ভাসমান অবস্থায় থাকে। প্রকৃতপক্ষে তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। সমাজের এই ছিন্নমূল মানুষ অনেক কষ্ট করে জীবন চালায়। দুমুঠো ভাত জোগাড় করাই যাদের প্রধান কাজ। এখন প্রায় পুরো দেশেই চলছে লকডাইন। স্থবির হয়ে আছে সবকিছু। এ সময় দিনমজুররা কর্মহীন হয়ে বেকার দিন কাটাচ্ছে। কাজকর্ম না থাকায় তারা খুব কষ্টে জীবনযাপন করছে। মানবিক দিক বিবেচনা করে রাষ্ট্রের উচিত এই দুর্যোগের সময় তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। সরকারি ত্রাণের বরাদ্দ বাড়ানো এবং তার সুষম বণ্টন জরুরি। আমাদের সমাজে অনেক ধনবান ও বিত্তশালী ব্যক্তি রয়েছেন, তাঁদের উচিত নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সবার সম্মিলিত সহযোগিতাই তাদের দেখাতে পারে নতুন দিন।
আনিসুল ইসলাম
শিক্ষার্থী,
অনার্স দ্বিতীয় বর্ষ, বাংলা বিভাগ,
চাঁদপুর সরকারি কলেজ