আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় ১৪ দলকে ত্রাণসামগ্রী প্রদান করা হয়েছে। গরীব, দুঃখী ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য এই ত্রাণ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী গতকাল মঙ্গলবার ত্রাণসামগ্রী প্রদান করেন। কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের পক্ষ থেকে তা গ্রহণ করেন গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা ও ন্যাপের ইসমাইল হোসেন। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, সাবান, চিনি ও আলু।