শোক সংবাদ

ইমানুল হক দুলাল

সাবেক পুলিশ কর্মকর্তা ইমানুল হক দুলাল (৬০) গতকাল  ভোর ৫টায় ঢাকার কাঁঠাল বাগানের বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। সাংবাদিকদের সঙ্গে পুলিশের কতখানি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে তার জ্বলন্ত উদাহরণ তিনি। তিনি যেখানে উপস্থিত সেখানে সাংবাদিকদের নির্যাতন তো দূর, খারাপ ব্যবহারও করতে দেননি তিনি।