ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ঈশ্বরগঞ্জে মঙ্গলবার স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। নিহতের নাম লাকি আক্তার। ঘাতক স্বামী হচ্ছে এমদাদুল হক। উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রামে এ ঘটনা ঘটে। ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এমদাদ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।