প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের কথা ভুলেনি চট্টগ্রামের মানুষ

ভয়াল ২৯ এপ্রিল আজ

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা  

আজ ভয়াল সেই ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আঘাতে দক্ষিণ চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল লন্ডভন্ড হয়ে যায়। এই দিনটির কথা আজো ভুলেনি দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ ও আনোয়ারার মানুষ। তবে সেই ঘূর্ণিঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত করে সমুদ্র উপকূলীয় এলাকা আনোয়ারা ও বাঁশখালীকে।

ঘূণিঝড়ের ভয়াল তাণ্ডবে এ দুই উপজেলার অর্ধলক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে। জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকার বিস্তীর্ণ অঞ্চল ২০-২৫ ফুট পানির নিচে তলিয়ে যায়। ঘরবাড়ি, অসংখ্যা গবাদি পশু ও গাছপালা ধ্বংস হয়।