‘তুমি করোনা ভাইরাসের চেয়েও খারাপ’

আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জন্য গেইল গত সপ্তাহে জ্যামাইকা তালাওয়াস ছেড়ে সেন্ট লুসিয়া জুকসে যোগ দেন। এরপর এক ভিডিও বার্তায়  জ্যামাইকার সহকারী কোচ ও তার সাবেক সতীর্থ রামনরেশ সারওয়ানকে ধুয়ে দেন গেইল। এই ভিডিওতে তিনি বলেন, ‘সারওয়ান, তুমি করোনা ভাইরাসের চেয়েও নিকৃষ্ট। জ্যামাইকার সঙ্গে আমার যা ঘটেছে, তার পেছনে তুমি মূল ভূমিকা পালন করেছ। তুমি আমার জন্মদিনের পার্টিতে এসে আমাদের উত্থান নিয়ে অনেক কথা বলেছ। আমাদের সম্পর্ক নিয়ে অনেক বিশাল বক্তৃতা দিয়েছ। আসলে তুমি একটা সাপ। তুমি নিজেও জানো ক্যারিবীয়রা কেউ তোমায় পছন্দ করে না। তাই তুমি আজ প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠেছ। তুমি অপরিপক্বের মতো পেছন থেকে ছুরি  মেরেছ।’